প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই চেতনায় গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ'

মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে- জুলাই শহীদদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ পালিত হয়েছে।

৫ আগস্ট (বুধবার) দিবসটি উপলক্ষে দিনের কর্মসূচির শুরুতে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. শাহীন হাওলাদারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে জুলাই যোদ্ধাদের নিয়ে মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মোংলা উপজেলা অডিটোরিয়াম রুমে জুলাই শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনের আত্মত্যাগ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি,মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) নওসীন আরিপ, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান,তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন,পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী ও সুধীজন।

বক্তারা বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জুলাই আন্দোলনে সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে- জুলাই শহীদদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি