লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে এনসিপির রিকশা র‍্যালি, জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম। 

মহান জুলাই বিপ্লব ’২৪-এর চেতনা’ ধারণে এনসিপি চট্টগ্রাম মহানগরের বর্ণাঢ্য রিকশা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

মহান জুলাই বিপ্লব ’২৪-এর চেতনা ধারণ, গণঅভ্যুত্থানের আদর্শকে জনমানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকারী এই র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব। তিনি বলেন, মহান জুলাই বিপ্লব ’২৪ কেবল একটি আন্দোলনের স্মারক নয়; এটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এক অবিচল অঙ্গীকার। এই চেতনাকে ধারণ করেই নতুন বাংলাদেশের পথে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, শাহেদ ইকবাল, টিপু সুলতান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, সিনিয়র যুব নেতা জসিম উদ্দিনসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এনসিপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া রনি, মাসুদ ইকবাল, এমদাদুল হক, এম.এ আলী আশিক, ইঞ্জিনিয়ার ইনজামুল হক, সিরাজুল্লাহ, ইমন,  মুস্তাকিমসহ দুই থানার প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ, মহানগর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।

শেষে একটি বর্ণাঢ্য রিকশা শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীরা মহান জুলাই বিপ্লব ’২৪-এর চেতনাকে ধারণ করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে এনসিপির রিকশা র‍্যালি, জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম। 

মহান জুলাই বিপ্লব ’২৪-এর চেতনা’ ধারণে এনসিপি চট্টগ্রাম মহানগরের বর্ণাঢ্য রিকশা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

মহান জুলাই বিপ্লব ’২৪-এর চেতনা ধারণ, গণঅভ্যুত্থানের আদর্শকে জনমানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকারী এই র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব। তিনি বলেন, মহান জুলাই বিপ্লব ’২৪ কেবল একটি আন্দোলনের স্মারক নয়; এটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এক অবিচল অঙ্গীকার। এই চেতনাকে ধারণ করেই নতুন বাংলাদেশের পথে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, শাহেদ ইকবাল, টিপু সুলতান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, সিনিয়র যুব নেতা জসিম উদ্দিনসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এনসিপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া রনি, মাসুদ ইকবাল, এমদাদুল হক, এম.এ আলী আশিক, ইঞ্জিনিয়ার ইনজামুল হক, সিরাজুল্লাহ, ইমন,  মুস্তাকিমসহ দুই থানার প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ, মহানগর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।

শেষে একটি বর্ণাঢ্য রিকশা শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীরা মহান জুলাই বিপ্লব ’২৪-এর চেতনাকে ধারণ করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি