লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার।

 বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

‎বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহতরা হলেন— আহাত হাওলাদার (২২), পিতা: আব্দার হাওলাদার; মনিরা বেগম (৫৫), পিতা: রশিদ শেখ; এবং রাশিদা বেগম (৮৫), স্বামী: মৃত রশিদ শেখ।

‎স্থানীয় প্রতিবেশী বুলু বেগম বাহির থেকে দুর্গন্ধ পেলে বিষয়টি লক্ষ্য করেন।পরে পুলিশকে খবর দেওয়া হলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ দেখতে পান।পুলিশ জানিয়েছেন প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

 বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

‎বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহতরা হলেন— আহাত হাওলাদার (২২), পিতা: আব্দার হাওলাদার; মনিরা বেগম (৫৫), পিতা: রশিদ শেখ; এবং রাশিদা বেগম (৮৫), স্বামী: মৃত রশিদ শেখ।

‎স্থানীয় প্রতিবেশী বুলু বেগম বাহির থেকে দুর্গন্ধ পেলে বিষয়টি লক্ষ্য করেন।পরে পুলিশকে খবর দেওয়া হলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ দেখতে পান।পুলিশ জানিয়েছেন প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি