লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মামলা দিয়েও থামছে না বনখেকোদের দৌরাত্ম্য, ভালুকায় উজাড় হচ্ছে বন

লিমা আক্তার, ভালুকা:

ময়মনসিংহের ভালুকায় বারবার মামলা করেও থামানো যাচ্ছে না বনখেকোদের তৎপরতা। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। বন্যপ্রাণীরা হারাচ্ছে তাদের আবাসস্থল।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গেজেটভুক্ত ৭৯৯ দাগে দীর্ঘদিন ধরে অসাধু কাঠ ব্যবসায়ীরা বন উজাড় করে আসছে। একাধিক বন মামলার আসামি মিজানুর রহমান, আজিজুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে বন থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে।

তবে স্থানীয়দের দাবি, বন বিভাগের কিছু অসাধু সদস্যের সহযোগিতায় কাঠচোররা সরকারি গাছ কাটছে। এ বিষয়ে বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল জানান, মিজানুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এর আগেও বন আইনে মামলা হয়েছে। সরকারি গাছ কাটার ঘটনায় জেল খাটা আসামিরাও আবার বন উজাড়ের চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মামলা দিয়েও থামছে না বনখেকোদের দৌরাত্ম্য, ভালুকায় উজাড় হচ্ছে বন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

লিমা আক্তার, ভালুকা:

ময়মনসিংহের ভালুকায় বারবার মামলা করেও থামানো যাচ্ছে না বনখেকোদের তৎপরতা। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। বন্যপ্রাণীরা হারাচ্ছে তাদের আবাসস্থল।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গেজেটভুক্ত ৭৯৯ দাগে দীর্ঘদিন ধরে অসাধু কাঠ ব্যবসায়ীরা বন উজাড় করে আসছে। একাধিক বন মামলার আসামি মিজানুর রহমান, আজিজুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে বন থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে।

তবে স্থানীয়দের দাবি, বন বিভাগের কিছু অসাধু সদস্যের সহযোগিতায় কাঠচোররা সরকারি গাছ কাটছে। এ বিষয়ে বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল জানান, মিজানুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এর আগেও বন আইনে মামলা হয়েছে। সরকারি গাছ কাটার ঘটনায় জেল খাটা আসামিরাও আবার বন উজাড়ের চেষ্টা করছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি