প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৬ মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব রায়ে মোট ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার নিশ্চিতের লক্ষ্য নিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনাল এখন পর্যন্ত দুটি ট্রাইব্যুনালের মাধ্যমে ছয়টি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিচারাধীন বাকি মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি হবে।

প্রথম রায়: হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত এবং শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।

দ্বিতীয় রায়: চানখাঁরপুল হত্যাকাণ্ডে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

২০২৬ সালের ২৬ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১।

তৃতীয় রায়: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড

২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানো ও একজনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

চতুর্থ রায়: আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় ২০২৬ সালের ৯ এপ্রিল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং অপর ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

পঞ্চম রায়: রামপুরা হত্যাকাণ্ডে তিনজনের মৃত্যুদণ্ড

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং এক পুলিশ সদস্যকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ষষ্ঠ রায়: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে দুইটি অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত আরও একাধিক মামলার বিচার বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৬ মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি