লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ২৫ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ঝটিকা মিছিল।

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। জালালাবাদ থানায় দায়ের করা এ মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করে। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ২৫ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। জালালাবাদ থানায় দায়ের করা এ মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করে। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি