রাজনৈতিক খোলস পালটে একেক সময় একেক দলের পরিচয় ব্যবহার করে আসছিল মোংলার আলোচিত প্রতারক টুকু শেখ (৩৫)। সর্বশেষ শ্রমিক দলের পরিচয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করে বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এই চক্রের মূলহোতা টুকু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া টুকু শেখ উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, টুকু শেখ এর আগে রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ, এরপর জামায়াত এবং পরবর্তীতে এনসিপির দলীয় পরিচয় বহন করতেন। সর্বশেষ তিনি নিজেকে শ্রমিক দলের নেতা হিসেবে জাহির করতেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার দিনভর পুলিশ প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূলহোতা টুকু শেখকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত জাল সিল এবং প্যাড বা স্ট্যাম্পেট জব্দ করা হয়। এ ঘটনায় রোববার রাতেই তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রের বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
বিষয় : মোংলা

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন