প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফটিকছড়ির হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: ফাইল

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এদিন সকালে ডেভিড ইমনকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, আসামি ডেভিড ইমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে দুটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অস্ত্রবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। রিমান্ডে এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার অপরাধ নেটওয়ার্ক ও অস্ত্রের উৎস সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : চট্টগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ফটিকছড়ির হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এদিন সকালে ডেভিড ইমনকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, আসামি ডেভিড ইমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে দুটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অস্ত্রবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। রিমান্ডে এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার অপরাধ নেটওয়ার্ক ও অস্ত্রের উৎস সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি