লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস

ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সাভারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনি এলাকায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবনের অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। আয়োজকরা জানান, প্রদর্শনীটি এক সপ্তাহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সালাউদ্দিন বাবু বলেন, ইতিহাস সংরক্ষণে আলোকচিত্রের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্ম যেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আন্দোলনকারীদের প্রতিরোধ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিশেষ করে সাভারে নিহতদের স্মরণে সংরক্ষিত আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দর্শন বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি আলোকচিত্র প্রদর্শনী নয়; বরং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। ভবিষ্যতেও ইতিহাসভিত্তিক এমন আয়োজন অব্যাহত থাকবে।

প্রদর্শনী শেষে ‘জুলাইয়ের লেন্স’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ আলোকচিত্রীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সাভার প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সাভারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনি এলাকায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবনের অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। আয়োজকরা জানান, প্রদর্শনীটি এক সপ্তাহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সালাউদ্দিন বাবু বলেন, ইতিহাস সংরক্ষণে আলোকচিত্রের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্ম যেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আন্দোলনকারীদের প্রতিরোধ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিশেষ করে সাভারে নিহতদের স্মরণে সংরক্ষিত আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দর্শন বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি আলোকচিত্র প্রদর্শনী নয়; বরং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। ভবিষ্যতেও ইতিহাসভিত্তিক এমন আয়োজন অব্যাহত থাকবে।

প্রদর্শনী শেষে ‘জুলাইয়ের লেন্স’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ আলোকচিত্রীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি