সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কিডনি রোগে আক্রান্ত কিশোর হৃদয় শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ব্যাংক থেকে নেওয়া অটোভ্যানের ঋণ পরিশোধের পাশাপাশি হৃদয় ও তার অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। জানা গেছে, কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের সুজাব আলী ও আমিনা বেগম দম্পতির ১৬ বছর বয়সী ছেলে হৃদয় শেখ দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। তার বাবাও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিতে পরিণত হয়েছিল হৃদয়। প্রথমে ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালালেও পরে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি অটোভ্যান কেনে সে। কিন্তু নিজের গুরুতর অসুস্থতা, বাবার চিকিৎসা এবং সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণের বোঝা পরিশোধ করা তার পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছিল।
হৃদয় শেখের এই মর্মান্তিক দুর্দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েসের নজরে এলে তিনি বিষয়টি মন্ত্রীকে জানান। এরপরই মন্ত্রীর নির্দেশে তার একটি প্রতিনিধি দল দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রীর প্রতিনিধি দল হৃদয় শেখের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং আর্থিক সহায়তা প্রদান করে। এ সময় বিদ্যুৎমন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস ব্যাংক ঋণ পরিশোধের জন্য ৪০ হাজার টাকা এবং চিকিৎসা সহায়তা হিসেবে আরও ১০ হাজার টাকা সর্বমোট ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এই সহায়তায় পরিবারটিতে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হৃদয় ও তার বাবার চিকিৎসায় ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বলেন, "বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মন্ত্রীর নজরে আসার পর তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে হৃদয়ের পরিবারের ঋণ পরিশোধ এবং চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভবিষ্যতেও এই পরিবারের পাশে সব ধরনের সহযোগিতা নিয়ে আমরা থাকার চেষ্টা করব।"
ঋণের বোঝা ও আর্থিক সংকট থেকে কিছুটা মুক্তি পেয়ে কিশোর হৃদয় শেখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "গণমাধ্যমে সংবাদ প্রকাশের কারণে টুকু ভাই আমাদের খোঁজ নিয়েছেন। তিনি আমাদের ব্যাংক ঋণ পরিশোধ করে দিয়েছেন এবং চিকিৎসার জন্যও সহায়তা করেছেন। আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ।"
primetv/rir

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন