লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নোয়াখালী জেলা বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপনের বাসভবনে দুর্ধর্ষ চুরি

মোঃ আমির হোসেন নোয়াখালী 

নোয়াখালী জেলা বিএনপির প্রভাবশালী  সদস্য,  জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির  সহ সভাপতি, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা বেলায়েত হোসেন স্বপনের নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুরের বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগীর দাবি, চোরচক্র বাসভবন থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম ও তদন্ত ওসি মঞ্জুর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ সময় পুলিশ ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নোয়াখালী জেলা বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপনের বাসভবনে দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

মোঃ আমির হোসেন নোয়াখালী 

নোয়াখালী জেলা বিএনপির প্রভাবশালী  সদস্য,  জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির  সহ সভাপতি, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা বেলায়েত হোসেন স্বপনের নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুরের বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগীর দাবি, চোরচক্র বাসভবন থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম ও তদন্ত ওসি মঞ্জুর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ সময় পুলিশ ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি