মো. আবু বকরের রিপোর্ট
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে মুনতাহা নামে এক বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে শিশুটির মরদেহ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া কুশিউড়া গ্রামে পুকুরে ডুবে মুনতাহা নামে এক বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার বিকেলে পরিবারের সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনরা। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুনতাহা অটোরিকশাচালক আল আমিন ও খাদিজা বেগম দম্পতির তিন কন্যা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। সন্তানের মৃত্যুর খবরে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন