লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

জজ কোর্টের সাবেক জিপি ও আওয়ামী  লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে, মোংলা চাঁদপাই রেঞ্জ অফিসে র‍্যালি আলোচনা সভা

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও আবাসস্থল সংকুচিত হওয়া, হরিণ শিকার, চোরা শিকার, জলবায়ু পরিবর্তন ও মানুষের অনুপ্রবেশের মতো নানা কারণে এখনো হুমকির মুখে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। 

বুধবার ২৯ জুলাই  বুধবার সকালে বাগেরহাটের মোংলায় চাঁদপাই রেঞ্জের রেঞ্জ অফিসে বিশ্ব বাঘ দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ববাঘ দিবস আলোচনা সভায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি নওশীনা আরিফ, সিএমসি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, আইইউসিএন প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। 

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হলেও এবার তুলনামূলকভাবে সীমিত পরিসরে দিবসটি পালন করা হচ্ছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে শেষে আলোচনা সভায় বক্তরা বলেন”বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্ব জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। 

এই বন রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বাঘ জরিপে ইতিবাচক তথ্য উঠে এসেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। সর্বশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া গেছে। বর্তমানে প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব প্রায় ২ দশমিক ১৭টি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে, মোংলা চাঁদপাই রেঞ্জ অফিসে র‍্যালি আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও আবাসস্থল সংকুচিত হওয়া, হরিণ শিকার, চোরা শিকার, জলবায়ু পরিবর্তন ও মানুষের অনুপ্রবেশের মতো নানা কারণে এখনো হুমকির মুখে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। 

বুধবার ২৯ জুলাই  বুধবার সকালে বাগেরহাটের মোংলায় চাঁদপাই রেঞ্জের রেঞ্জ অফিসে বিশ্ব বাঘ দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ববাঘ দিবস আলোচনা সভায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি নওশীনা আরিফ, সিএমসি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, আইইউসিএন প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। 

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হলেও এবার তুলনামূলকভাবে সীমিত পরিসরে দিবসটি পালন করা হচ্ছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে শেষে আলোচনা সভায় বক্তরা বলেন”বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্ব জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। 

এই বন রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বাঘ জরিপে ইতিবাচক তথ্য উঠে এসেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। সর্বশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া গেছে। বর্তমানে প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব প্রায় ২ দশমিক ১৭টি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি