লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন।

পটুয়াখালীর কলাপাড়ার বাবলাতলা রাবনাবাধ চ্যানেলের খালের মুখে ও ভেতরের অংশে ব্যাপক বালু জমে নাব্যতা কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন স্থানীয় জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক মাছ ধরার ট্রলার এই চ্যানেল ব্যবহার করে সাগরে যাতায়াত করে। কিন্তু খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় ট্রলারগুলো প্রায়ই বালুচরে আটকে যাচ্ছে। ইতোমধ্যে ট্রলার আটকে দুর্ঘটনা ও ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা জেলেদের জীবন ও জীবিকার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

এ চ্যানেলের পাশে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র। নাব্যতা সংকটের কারণে মাছ আহরণ, পরিবহন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলে, শ্রমিক, ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা।

এ অবস্থায় বালু অপসারণের অনুমতি এবং দ্রুত খনন কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছেন ট্রলার মালিক, আড়ত মালিক, জেলে ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সামুদ্রিক মৎস্য আহরণ ও স্থানীয় অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন থেকে উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি মৎস্য খাতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন।

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর কলাপাড়ার বাবলাতলা রাবনাবাধ চ্যানেলের খালের মুখে ও ভেতরের অংশে ব্যাপক বালু জমে নাব্যতা কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন স্থানীয় জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক মাছ ধরার ট্রলার এই চ্যানেল ব্যবহার করে সাগরে যাতায়াত করে। কিন্তু খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় ট্রলারগুলো প্রায়ই বালুচরে আটকে যাচ্ছে। ইতোমধ্যে ট্রলার আটকে দুর্ঘটনা ও ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা জেলেদের জীবন ও জীবিকার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

এ চ্যানেলের পাশে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র। নাব্যতা সংকটের কারণে মাছ আহরণ, পরিবহন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলে, শ্রমিক, ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা।

এ অবস্থায় বালু অপসারণের অনুমতি এবং দ্রুত খনন কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছেন ট্রলার মালিক, আড়ত মালিক, জেলে ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সামুদ্রিক মৎস্য আহরণ ও স্থানীয় অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন থেকে উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি মৎস্য খাতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি