সাতকানিয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমের ত্রাণ বিতরণ, পুনর্বাসনের আশ্বাস।
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি প্রথমেই জেলা পরিষদে বসে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মিটিং করেছি। বন্যায় কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, কী কী ক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য দিতে তাদের বলা হয়েছে।
বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।বন্যায় অনেকে ঘরবাড়ি হারিয়েছেন। কারও ফসল নষ্ট হয়েছে, মুরগির খামার, গরুর খামার, কৃষি খেত ও পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেই একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের পুনর্বাসনের জন্য আমরা চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকেও দায়িত্ব নিয়েছি।
বন্যার্তদের পাশে দলীয় নেতা-কর্মী ও সরকারের মন্ত্রীদের দাঁড়ানোর কথা উল্লেখ করে বলেন, ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও মন্ত্রীরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করেছেন। যতদিন পর্যন্ত আপনাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোন্দকার মাহমুদুল হাসান,
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাতকানিয়া পৌরসভার বিএনপির সাবেক সভাপতি হাজ্বী রফিকুল ইসলামসহ,
জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন