লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

দাকোপে মাই টিভির এক ভুয়া সাংবাদিক আটক।

দাকোপে মাই টিভির এক ভুয়া সাংবাদিক আটক।

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

খুলনার দাকোপে মাই টিভির উপজেলা প্রতিনিধি পরিচয় দেওয়া শহিদুল পাড় নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, ফিতা ও মাই টিভির লোগোসংবলিত বুম উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকা থেকে দাকোপ থানা পুলিশ ও মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধির যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল পাড় দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর এলাকার ইসমাইল পাড়ের ছেলে।"""

মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির মল্লিক জানান, শহিদুল নিজেকে দাকোপ উপজেলা প্রতিনিধি দাবি করে নিজের তৈরি একটি ভুয়া আইডি কার্ড ও বুম ব্যবহার করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে তারা তাকে গত এক সপ্তাহ ধরে নজরদারিতে রাখেন।"""

 অবশেষে সোমবার সকালে "দাকোপ থানা পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।""

এ ব্যাপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় মাই টিভির ভুয়া আইডি কার্ড ও হাতে বুমসহ ওই ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।"""

 আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দাকোপে মাই টিভির এক ভুয়া সাংবাদিক আটক।

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

খুলনার দাকোপে মাই টিভির উপজেলা প্রতিনিধি পরিচয় দেওয়া শহিদুল পাড় নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, ফিতা ও মাই টিভির লোগোসংবলিত বুম উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকা থেকে দাকোপ থানা পুলিশ ও মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধির যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল পাড় দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর এলাকার ইসমাইল পাড়ের ছেলে।"""

মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির মল্লিক জানান, শহিদুল নিজেকে দাকোপ উপজেলা প্রতিনিধি দাবি করে নিজের তৈরি একটি ভুয়া আইডি কার্ড ও বুম ব্যবহার করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে তারা তাকে গত এক সপ্তাহ ধরে নজরদারিতে রাখেন।"""

 অবশেষে সোমবার সকালে "দাকোপ থানা পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।""

এ ব্যাপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় মাই টিভির ভুয়া আইডি কার্ড ও হাতে বুমসহ ওই ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।"""

 আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি