প্রাইম টিভি

সিলেটের সমাবেশে কর্নেল অলির সরকারের প্রতি হুঁশিয়ারি, সংস্কারের আহ্বান

সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: সংগৃহীত

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমাবেশে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি দাবি করেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে সরকার টিকে থাকতে পারবে না। একই সঙ্গে তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, বিরোধী রাজনৈতিক নেতারা একসঙ্গে কাজ করলে অল্প সময়ের মধ্যেই সরকার বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি আরও দাবি করেন, প্রয়োজন হলে ঢাকায় লাখো মানুষের সমাবেশ করার সক্ষমতা তাদের রয়েছে।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে এলডিপি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ এক ব্যক্তির হাতে থাকা উচিত নয়। তার মতে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান না হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে। এ বিষয়ে সরকারকে ১১ দলীয় জোটের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আমজাদুল ইসলাম চানসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

এর আগে সকাল থেকেই সিলেট বিভাগের চার জেলা থেকে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশে সিলেট অঞ্চলের উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত বঞ্চনা এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য তুলে ধরেন জোটের নেতারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সিলেটের সমাবেশে কর্নেল অলির সরকারের প্রতি হুঁশিয়ারি, সংস্কারের আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি