প্রাইম টিভি

অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্ব পালনের আহ্বান হাসনাত আবদুল্লাহর

অধিকার আদায়ের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বিদ্যমান নানা সমস্যা একদিন দূর হবে, যদি নাগরিকরা নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্বও সঠিকভাবে পালন করেন। তিনি বলেন, শুধু রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি নয়, সমাজের বিভিন্ন স্তরেও অনিয়মের প্রবণতা রয়েছে। এসব থেকে বেরিয়ে এসে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে।

নির্বাচনী সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোট কেনাবেচা বা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভোট দেওয়ার মানসিকতা পরিবর্তন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না। ভোটারদেরও এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য নেতারা।

ডা. মাহমুদা আলম মিতু বলেন, আওয়ামী লীগের বিকল্প হিসেবে আর কোনো দল যেন একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সরকারে থাকুক বা বিরোধী দলে—কোনো দলকেই আওয়ামী লীগের বিকল্প হিসেবে একই ধরনের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্ব পালনের আহ্বান হাসনাত আবদুল্লাহর

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

অধিকার আদায়ের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বিদ্যমান নানা সমস্যা একদিন দূর হবে, যদি নাগরিকরা নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্বও সঠিকভাবে পালন করেন। তিনি বলেন, শুধু রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি নয়, সমাজের বিভিন্ন স্তরেও অনিয়মের প্রবণতা রয়েছে। এসব থেকে বেরিয়ে এসে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে।

নির্বাচনী সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোট কেনাবেচা বা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভোট দেওয়ার মানসিকতা পরিবর্তন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না। ভোটারদেরও এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য নেতারা।

ডা. মাহমুদা আলম মিতু বলেন, আওয়ামী লীগের বিকল্প হিসেবে আর কোনো দল যেন একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সরকারে থাকুক বা বিরোধী দলে—কোনো দলকেই আওয়ামী লীগের বিকল্প হিসেবে একই ধরনের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি