আবদুর রাজ্জাক, ব্যুরো চীফ,কক্সবাজার।
কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমির পাহাড় কেটে অবৈধভাবে মাটি ও বালু পাচারের সময় মাটিবোঝাই একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা যায়, পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় পাহাড় কেটে মাটি ও বালু পাচার করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে অভিযানে অংশ নেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটিবোঝাই ডাম্পারটি জব্দ করে পানেরছড়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, জব্দকৃত ডাম্পার ট্রাকটির মালিক রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মোক্তার আহমদ প্রকাশ ‘মোক্তার মেম্বার’। তাঁর বিরুদ্ধে পরিবেশ ও বন ধ্বংসের অভিযোগে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম জানান, সরকারি বনভূমির পাহাড় কাটা ও বালু উত্তোলনের অপরাধে গাড়ির মালিককে শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ের মাটি পাচারের সময় গাড়িটি হাতেনাতে জব্দ করা হয়েছে। পরিবেশ ও সরকারি বনভূমি রক্ষায় অবৈধ মাটি বা বালু উত্তোলন এবং পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন