লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

কেরানীহাটে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া প্রতিনিধিঃ

সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১২:৩০টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এম আর ফার্মেসিতে ওষুধ সংরক্ষণের ফ্রিজে কাঁচা মাংস ও অন্যান্য খাবার রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া আসিফ কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির অপরাধে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মোট ২টি মামলায় ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,  জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সকল ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কেরানীহাটে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সাতকানিয়া প্রতিনিধিঃ

সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১২:৩০টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এম আর ফার্মেসিতে ওষুধ সংরক্ষণের ফ্রিজে কাঁচা মাংস ও অন্যান্য খাবার রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া আসিফ কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির অপরাধে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মোট ২টি মামলায় ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,  জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সকল ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি