লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এ চেষ্টা সফল হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে এলে সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন। এ সময় বিএসএফের পক্ষ থেকে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবির বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্ত ব্যবস্থাপনার প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এ চেষ্টা সফল হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে এলে সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন। এ সময় বিএসএফের পক্ষ থেকে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবির বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্ত ব্যবস্থাপনার প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি