সাতকানিয়ায় বন্যায় ক্ষত-বিক্ষত সড়ক পরিদর্শন করেন শাহজাহান চৌধুরী এমপি।
চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বুধবার বিকেলে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, সাম্প্রতিক বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন ইউনিয়নের সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পুনর্নির্মাণ করা হবে।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা শোনেন। একই সঙ্গে দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সংস্কার কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন