লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গাইবান্ধার কামারজানিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা

বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে আবারও অবৈধভাবে বালু তোলার মহোৎসব শুরু হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা তোয়াক্কা না করে দিন-রাত ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে।

নদী থেকে এভাবে অনবরত অবৈধ বালু তোলায় নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমের আগেই তীব্র নদীভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নদীপাড়ের বসতভিটা, ফসলি জমি এবং বাঁধ হুমকির মুখে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গাইবান্ধার কামারজানিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে আবারও অবৈধভাবে বালু তোলার মহোৎসব শুরু হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা তোয়াক্কা না করে দিন-রাত ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে।

নদী থেকে এভাবে অনবরত অবৈধ বালু তোলায় নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমের আগেই তীব্র নদীভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নদীপাড়ের বসতভিটা, ফসলি জমি এবং বাঁধ হুমকির মুখে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি