লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গাজীপুরে আদালত থেকে পালালেন ডাকাতি মামলার আসামি সম্রাট

আনিসুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক সম্রাট হোসেন (২৭) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।

সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

এর আগে রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতের গারদখানায় পাঠানো হয়। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সম্রাটকে ধাওয়া করলেও আটক করতে পারেননি। 

পুলিশ আরও জানায়, সোমবার দুপুরে আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে আসামিকে বুঝিয়ে দিয়ে কাগজপত্র লেখালেখি হচ্ছিল। এ সময় হঠাৎ তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় একটি মামলা হয়। পাশাপাশি আদালতকে অবহিত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হবে। পালিয়ে যাওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গাজীপুরে আদালত থেকে পালালেন ডাকাতি মামলার আসামি সম্রাট

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

আনিসুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক সম্রাট হোসেন (২৭) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।

সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

এর আগে রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতের গারদখানায় পাঠানো হয়। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সম্রাটকে ধাওয়া করলেও আটক করতে পারেননি। 

পুলিশ আরও জানায়, সোমবার দুপুরে আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে আসামিকে বুঝিয়ে দিয়ে কাগজপত্র লেখালেখি হচ্ছিল। এ সময় হঠাৎ তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় একটি মামলা হয়। পাশাপাশি আদালতকে অবহিত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হবে। পালিয়ে যাওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি