লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন: উপকৃত হবে হাজারো মানুষ

 স্টাফ রিপোর্টার, দিনাজপুর :

দিনাজপুরের খানসামা উপজেলার প্লানেরবাজার (RHD) হতে হাজিরহাট ভায়া বটতলী বাজার (বটতলী সাকোরপাড়া) সড়কের ইছামতী নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন গার্ডার ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুরের বাস্তবায়নে এবং খানসামা উপজেলা এলজিইডির তদারকিতে প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ ব্রিজ চালু হওয়ায় ওই অঞ্চলের মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), খানসামা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, খানসামা রবিউল আলম তুহিন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপি শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপি শরিফুল ইসলাম প্রধান, সাবেক সদস্য, জেলা পরিষদ ও সদস্য, উপজেলা বিএনপি সাখাওয়াত হোসেন লিটন, চেয়ারম্যান, ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় এলাকাবাসী ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই নতুন গার্ডার ব্রিজটি চালুর মাধ্যমে বছরের পর বছর ধরে তাদের চলাচলের ভোগান্তির স্থায়ী অবসান ঘটল। এর ফলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন গতির সঞ্চার হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন: উপকৃত হবে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি