প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা ও রাজনৈতিক ব্যানার: ফিফার তদন্তের মুখে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় মেসিরা

ক্রীড়া সংবাদ: 

বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং সেমিফাইনালে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। রোববার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে হারের পর মেজাজ হারিয়ে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

স্পেনের কাছে পরাজয়ের পর ম্যাচ শেষের শেষ বাঁশি বাজতেই মাঠে চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্পেনের অধিনায়ক রদ্রিকে পেটে আঘাত করে বসেন আর্জেন্টিনার নাহুয়েল মলিনা। একই সময়ে মাঠের মাঝমাঠে দু'দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের ধস্তাধস্তি শুরু হয়। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরে গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস।

ঘটনার পরপরই অনফিল্ড রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। এর আগে নির্ধারিত সময়ের শেষদিকে অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে এনজো ফার্নান্দেজকেও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। এছাড়া ম্যাচে আর্জেন্টিনার আরও তিন খেলোয়াড় এবং প্রধান কোচ লিওনেল স্কালোনিকে হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচ পরবর্তী এই মারামারির ঘটনার পর ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়:

"স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রাসঙ্গিক ম্যাচ প্রতিবেদন পর্যালোচনার পর, ফিফা শৃঙ্খলা কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচপরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সম্ভাব্য বিধিভঙ্গের বিষয়টি খতিয়ে দেখতে একজন শৃঙ্খলা ও নৈতিকতা প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।"

শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পরও আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে আলাদা তদন্ত চালাচ্ছে ফিফা। ওই ম্যাচের পর উদযাপনের সময় আটলান্টা স্টেডিয়ামে সমর্থকদের কাছ থেকে সংগৃহীত ‘লাস মালভিনাস সন আর্হেন্তিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা একটি বিতর্কিত ব্যানার প্রদর্শন করেন খেলোয়াড়রা।

ফিফার স্পষ্ট নিয়ম অনুযায়ী, ফুটবলের মঞ্চে খেলোয়াড় বা দলের পক্ষ থেকে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য বা ব্যানার প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ঘটনার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) সহ জড়িত খেলোয়াড়দের ওপর বড় অংকের জরিমানা কিংবা ম্যাচ নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি নেমে আসতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা ও রাজনৈতিক ব্যানার: ফিফার তদন্তের মুখে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় মেসিরা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি