আল হায়াত হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট বান্দরবান সড়কের কেরানীহাটে অবস্থিত আল হায়াত হাসপাতাল প্রাইভেট লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিরেক্টরদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে হাসপাতাল পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শেয়ার নিবন্ধন না করা, আয়-ব্যয়ের হিসাব গোপন, সরকারি নির্দেশনা অমান্য এবং প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন বঞ্চিত ডিরেক্টররা।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় কেরানীহাটের সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন হাসপাতালের বঞ্চিত ডিরেক্টর পরিষদের সদস্যরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হাসপাতাল প্রতিষ্ঠার জন্য শেয়ারের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা সংগ্রহ করা হলেও ১৭ মাস পেরিয়ে গেলেও অনেক ডিরেক্টরের নাম এখনও যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধন করা হয়নি। তাদের শেয়ার সার্টিফিকেটও দেওয়া হয়নি। অথচ বিনিয়োগের টাকা জমা দেওয়ার রসিদ ও ব্যাংক স্লিপ তাদের কাছে রয়েছে।
তারা দাবি করেন, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি হাসপাতালটি চালু হওয়ার পর থেকে নিয়মিত কার্যক্রম চললেও গত ১৭ মাসে আয়-ব্যয়ের কোনো হিসাব ডিরেক্টরদের দেওয়া হয়নি। একাধিকবার হিসাব চাইলে তা না দিয়ে উল্টো বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিষয়টি নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্তের দায়িত্ব দেন। সহকারী কমিশনার (ভূমি) শুনানির জন্য ডাকলেও অভিযুক্তরা শুনানি বয়কট করে হাসপাতাল পরিচালনা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন বঞ্চিত ডিরেক্টররা।
তাদের ভাষ্য, হিসাব ও শেয়ার সংক্রান্ত তথ্য চাইতে গিয়ে ২৬ জন ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এ ঘটনায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ৩৬ জনের আরজেএসসিতে নিবন্ধন সম্পন্ন করে শেয়ার বণ্টন নিশ্চিত করা, গত ১৭ মাসের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ ও নিরপেক্ষ নিরীক্ষা, এসিক্যান্ডের সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের সব অনিয়মের তদন্ত।
বক্তারা জানান, আগামী ২৮ জুলাই আল হায়াত হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন সংবাদ সম্মেলন থেকে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন