লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬

নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী গুরুতর আহত

নওগাঁর তিলকপুরে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেরানীগঞ্জে চারটি স্থানে মোবাইল কোর্ট, মাদকসহ আটক ৩ জনের কারাদণ্ড

হ্যালো ডিসি অ্যাপে অভিযোগ, কেরানীগঞ্জ দক্ষিণে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড

সাতকানিয়ার কালিয়াইশে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

​

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। এর-ই ধারাবাহিকতায় আজ ১৪ জুলাই (মঙ্গলবার) উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বন্যাদুর্গত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ইউনিয়নের প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

​ত্রাণ বিতরণকালে সেনাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি মাঠপর্যায়ে উপস্থিত থেকে সহায়তা করেন বাংলাদেশ স্কাউটস সাতকানিয়া উপজেলার যুগ্ম-সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, কালিয়াইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নবী হোসেন। এছাড়াও ত্রাণ কার্যক্রমে সংহতি প্রকাশ ও সার্বিক সহযোগিতায় অংশ নেন সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও সাংবাদিক ফরিদ উদ্দীন।

​ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান  বলেন, বন্যার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কোনো মানুষ যেন খাদ্যকষ্টে না ভোগে, সেজন্য প্রশাসন ও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাতকানিয়ার কালিয়াইশে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি