প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস- ছবি প্রাইম টেলিভিশন।

পটুয়াখালীর বাউফলে পশ্চিম নুরাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যাল সংলগ্ন নির্মাণাধীন একটি আরসিসি গার্ডার সেতু উদ্বোধনের আগেই ধ্বসে পড়েছে, ফাটল দেখা দিয়েছে বিভিন্ন পয়েন্টে|

সম্প্রতি ব্রিজটির এ্যাপ্রোচ সড়কের মাটি ভরাটের কাজ শুরু হলে বিভিন্ন অংশে ফাটল ও ধ্বসের সৃষ্টি হয়| 

বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সূত্রে জানাগেছে, ২৩-২৪অর্থ বছরে মোট ১কোটি ১৬লাখ ৪৮হাজার ১শত ৭৯টাকা ব্যায়ে পশ্চিম নুরাইনপুর সারকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি আরসিসি গার্ডার ব্রিজের কাজ শুরু করে ‘মেসার্স রুকাইয়া ট্রেডার্স’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান| ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধিনে নির্মাণাধীন ওই ব্রীজের কাজ ২৪ সালে শুরু হয়ে ২৫সালে শেষ হওয়ার কথা থাকলেও গত ৩বছরেও কাজ সম্পন্ন করতে পারেননি ঠিকাদার প্রতিষ্ঠান| দীর্ঘদিন ধরে ব্রিজটির কারণে নুরাইপুর বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে স্থানীয়দের| ব্রিজটির মূল অংশের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে| 

সম্প্রতি এ্যাপ্রোচ সড়কে মাটি ভরাটের কাজ শুরু করলে ব্রিজের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়| পশ্চিম তীরের একাংশ ধ্বসে একদিকে হেলে পড়েছে| ফাটল দেখা দিয়েছে উভয় তীরের নির্মাণে| নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ওই ফাটল ও ধ্বস সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ| এছারাও ব্রিজের উপরের অংশে লোহার রড বেড়িয়ে রয়েছে যা মরিচা ধরে বিনষ্ট হয়ে আছে| 

স্থানীয় বাসিন্দা মনির ব্যাপারী জানান, ব্রিজের সম্পূর্ণ ঢালাই পাথরের হওয়ার কথা থাকলেও নিম্ন মানের খোয়া দিয়ে রাতের আধারে অনেকদিন ঢালাইয়ের কাজ করা হয়েছে| যার ফলে বিভন্ন জায়গায় ফাটল ও ধ্বসের ঘটনা ঘটেছে| 

সানু হাওলাদার নামের অপর এক ব্যক্তি বলেন, গত ৩/৪ বছর ধরে কাজটি এভাবে পড়ে আছে| পাশের একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে| শিক্ষার্থীরা ভেগান্তিতে রয়েছেন|

মেসার্স রুকাইয়া ট্রেডাস’র মালিক ঠিকাদার রফিক সিকদার বলেন, বিষয়টি আমি জানি| বেকু মেশিন দিয়ে রাত-দিন করে মাটি ফেলার কারণে একটু ঝামেলা হইছে তবে আমি ওটা ঠিক করে দেব| সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছি সে জন্য একটু এদিক সেদিক হয়েছে| কাজ ২৫সালে শেষ হওয়ার কথা এখনও কেন শেষ হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমার পারিবারিক একটু ঝামেলার কারণে আটকে গেছিলাম| দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে দেয়া হবে বলেও জানান তিনি| 

বাউফল উপজেলা ত্রান ও দুর্যোগের তদারকি কর্মকর্তা পিআইও মো. রফিকুল ইসলাম বলেন, আমি অবহিত আছি ওখানের রির্টানিং ওয়াল ভেঙ্গে পড়েছে| ওটা ঠিক করে দেয়াসহ পুরো কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা নির্দেশ দেয়া হয়েছে ঠিকাদারকে|

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি