প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে গুঁড়ি গুঁড়ি ও ভারি বৃষ্টি—সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। 

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কোম্পানীগঞ্জে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার।

মোংলায় হরিণ শিকারের ফাঁদসহ  চার শিকারী আটক।

সুন্দরবনের ডাকাত ‘দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ বাহিনী প্রধানসহ আটক ২, নিহত ১ এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার।

মোংলা নদীতে ২৪ ঘন্টা ২টি ফেরি চলাচলের উদ্বোধন

মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুটি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেনঃ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুটি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেনঃ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে গুঁড়ি গুঁড়ি ও ভারি বৃষ্টি—সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। 

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে গুঁড়ি গুঁড়ি ও ভারি বৃষ্টি—সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। 
আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। রোববার থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দফায় দফায় দমকা হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল সাগরের কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বন্দরের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত জেটি ও পশুর চ্যানেলে পণ্য খালাস ও পরিবহনের কাজ সীমিত পরিসরে সচল রয়েছে।

খাদ্যবাহী জাহাজের কাজ বন্ধ রয়েছে। এছাড়া আবহাওয়া আরও খারাপ হলে অনান্য জাহাজের কাজ সাময়িক বন্ধ রাখা হতে পারে।

সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের সুন্দরবন ও গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে অনেক ট্রলার কানাইনগর, জয়মনি ও চিলা এলাকার নদীগুলোতে আশ্রয় নিয়েছে।

নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলাসহ আশেপাশের নিচু এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেশি উচ্চতার জলোচ্ছ্বাস এবং অতি ভারী বর্ষণ হতে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৬ জুলাই ২০২৬

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে গুঁড়ি গুঁড়ি ও ভারি বৃষ্টি—সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। 

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। রোববার থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দফায় দফায় দমকা হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল সাগরের কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বন্দরের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত জেটি ও পশুর চ্যানেলে পণ্য খালাস ও পরিবহনের কাজ সীমিত পরিসরে সচল রয়েছে।

খাদ্যবাহী জাহাজের কাজ বন্ধ রয়েছে। এছাড়া আবহাওয়া আরও খারাপ হলে অনান্য জাহাজের কাজ সাময়িক বন্ধ রাখা হতে পারে।

সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের সুন্দরবন ও গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে অনেক ট্রলার কানাইনগর, জয়মনি ও চিলা এলাকার নদীগুলোতে আশ্রয় নিয়েছে।

নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলাসহ আশেপাশের নিচু এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেশি উচ্চতার জলোচ্ছ্বাস এবং অতি ভারী বর্ষণ হতে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।

প্রাইম টিভি

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি