৩টি চোরাই মোটরসাইকেল ও পুলিশের ভুয়া আইডিসহ গাছায় গ্রেপ্তার ১: জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস
আনিসুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে ১ জন পেশাদার প্রতারক ও চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল খাঁ (২৮)। তার কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ ল্যাপটপ, প্রিন্টার, জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং বাংলাদেশ পুলিশের লোগো ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই, ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুন ২০২৬ তারিখে জিএমপি ডিবি (দক্ষিণ) বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকার পেয়ারাবাগান রোডের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির একটি কক্ষে ভাড়াটিয়া হিসেবে থাকা রুবেল খাঁ দীর্ঘদিন ধরে নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে আসছিলেন। তিনি জাল সিলমোহর ও ভুয়া পুলিশ আইডি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা এবং চোরাই মোটরসাইকেল বেচাকেনা করতেন।
অভিযানকালে পুলিশ বাড়িটি ঘেরাও করে রুবেল খাঁ-কে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকা ও টাঙ্গাইল সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের তালিকা
তল্লাশি চালিয়ে আসামির কাছ থেকে অপরাধের কাজে ব্যবহৃত নিম্নলিখিত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়:
মোটরসাইকেল ও চুরির সরঞ্জাম: ৩টি চোরাই মোটরসাইকেল (যার একটির আনুমানিক মূল্য ১,৯১,০০০ টাকা) এবং মোটরবাইক চুরির বিশেষ চাবি (মাস্টার কি)।
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (SB) ২টি ভুয়া আইডি কার্ড (আসামির নাম ও ছবিযুক্ত), 'এসআই রুবেল খাঁ' লেখা ১২টি ভিজিটিং কার্ড, ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের ২৭টি স্টিকার, পুলিশের ১টি ভেস্ট, ১টি হ্যান্ডকাফ, ১ জোড়া বুটজুতা, ১টি বেল্ট, ২টি ফিল্ডক্যাপ, ১টি পিস্তল কভার, ১টি সোল্ডার লাইট এবং ১টি ওয়াকিটকি সেট।
৫টি ল্যাপটপ (আনুমানিক মূল্য ১,০০,০০০ টাকা), ৩টি প্রিন্টার, ৪টি কিবোর্ড, ১টি প্রেস মাইক্রোফোন, ৯টি গ্রামীণ সিম ও ২টি মেমোরি কার্ড।
জাল নথিপত্র ও সিলমোহর: বিআরটিএ (BRTA) কর্তৃপক্ষের ৫টি জাল সিলমোহর (যার মধ্যে বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের উচ্চমান সহকারীর সিলও রয়েছে), ১১টি জাল ই-রেজিস্ট্রেশন কার্ড, ৮টি জাল ট্যাক্স টোকেন/কর পরিশোধের সনদপত্র এবং ১টি ড্রাইভিং লাইসেন্স।
মিডিয়া আইডি: 'রিয়ালটিভি অন-লাইন নিউজ মিডিয়া'র ১টি ভুয়া আইডি কার্ড।
জিএমপি ডিবি (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি মূলত কোনো সরকারি চাকরিজীবী নন। তিনি সম্পূর্ণ অপরাধমূলক উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের পোশাক, সরঞ্জাম এবং বিআরটিএ-র জাল সিল ব্যবহার করে আসছিলেন। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে তিনি জাল দলিল প্রস্তুত এবং অভ্যাসগতভাবে চোরাই মাল বেচাকেনা করতেন।
এই ঘটনায় আসামির বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন