প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

মোংলায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন। 

জলবায়ু বিপর্যয় মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, র‍্যালি, বৃক্ষ রোপণ এবং প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কর্মসুচিতে অংশগ্রহণ।

২৯ জুন সোমবার সকালে এসব কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকাল ১০টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রুস্তুম আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, গণিত শিক্ষক সাকিব হোসেন, শিক্ষিকা প্রণতি মন্ডল, প্রীতিলতা ঘটক প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ রুস্তুম আলী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। জলবায়ু পরিবর্তন হ্রাস ঘটাতে এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে।

বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভার আগে একটি সুসজ্জিত র‍্যালি চাঁদপাই বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও র‍্যালি শেষে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৯ জুন ২০২৬

মোংলায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন। 

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি