সাতকানিয়ায় টার্ফ মাঠে লোহার গোলপোস্ট পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু।
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় টার্ফে ফুটবল খেলতে গিয়ে মাথায় লোহার গোলপোস্ট পড়ে আহত হওয়া সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৬ জুন শুক্রবার সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তার মাথায় লোহার গোলপোস্টটি পড়ে যায়।
এনায়েত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সতিপাড়ার দর্জি বাদশা আলমের ছেলে।
জানা যায়, সে টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্টে ঝুলে থাকার চেষ্টা করেন। এক পর্যায়ে গোলপোস্টটি ভেঙে তার মাথায় পড়লে সে গুরুতর আঘাত পায়। পরে তাকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন