লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

মোংলায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক নানা কর্মসূচি পালন

জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক নানা কর্মসুচি পালিত হয়েছে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতা এবং বৃক্ষ রোপণ। ২৮ জুন রবিবার বেলা ১২টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

রবিবার বেলা ১২টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি শিক্ষাবিদ ফ্রান্সিস সুদান হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, পরিবেশযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রণজিৎ, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, ইদ্রিস ইমন ও পরিবেশকর্মী মেহেদী হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজয় বাইন। আলোচনা সভায় বক্তারা বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। কার্বন নি:সরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে র‍্যালি এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মোংলায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক নানা কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক নানা কর্মসুচি পালিত হয়েছে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতা এবং বৃক্ষ রোপণ। ২৮ জুন রবিবার বেলা ১২টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

রবিবার বেলা ১২টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি শিক্ষাবিদ ফ্রান্সিস সুদান হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, পরিবেশযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রণজিৎ, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, ইদ্রিস ইমন ও পরিবেশকর্মী মেহেদী হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজয় বাইন। আলোচনা সভায় বক্তারা বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। কার্বন নি:সরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে র‍্যালি এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি