লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন

"যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি" প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ জুন থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব ২০২৬। 

১১ জুন বৃহস্পতিবার  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এ তথ্য জানান। "Climate Resilient Campus Initiative" এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই উৎসবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ৬০০ জন শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষকের সমন্বয়ে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি।

১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল নকআউট পর্বে অংশ নেবে। নকআউটের মাধ্যমে সেরা দুটি দল নিয়ে ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, শিক্ষা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগত কাজে অংশীদারিত্ব ও যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মাণে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

"যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি" প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ জুন থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব ২০২৬। 

১১ জুন বৃহস্পতিবার  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এ তথ্য জানান। "Climate Resilient Campus Initiative" এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই উৎসবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ৬০০ জন শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষকের সমন্বয়ে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি।

১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল নকআউট পর্বে অংশ নেবে। নকআউটের মাধ্যমে সেরা দুটি দল নিয়ে ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, শিক্ষা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগত কাজে অংশীদারিত্ব ও যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মাণে ভূমিকা রাখবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি