প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফতুল্লায় বাড়িতে হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. আলম।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিবারের বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি, মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

গত  ৯ জুন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুন সকাল ১০টার দিকে ফতুল্লার পাগলা শাহী মহল্লার মায়ের দোয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন তাদের পৈত্রিক ও বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি হামলা চালায়। লাঠিসোটা, লোহার রড, ছুরি ও ধারালো রামদা নিয়ে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

আলমের দাবি, হামলাকারীরা প্রথমে বাড়িতে থাকা নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করে। এ সময় পরিবারের সদস্য নিশি  প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে মো. শাহজাহান, মো. আলী আরশাদ, নয়ন, রিপন ও মো. সোহাগসহ কয়েকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে রামদার কোপে সিহাব (২১) গুরুতর আহত হন। এছাড়া রোকসানা আক্তার (৪৫), নিশি (২২), সায়েমা আক্তার (৩৮) ও রাজন (৩৮) আহত হন বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, হামলার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং কয়েকটি স্মার্টফোন নিয়ে যায়।

মো. আলম বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নিতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ফতুল্লায় বাড়িতে হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি