লগইন
প্রাইম টিভি
আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

নবীনগরে সরকারি খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন।

নবীনগরে সরকারি খাল উদ্ধার ও খননের দাবিতে  মানববন্ধন।
প্রাইম টিভি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌরসভা সদর পশ্চিম পাড়া দানা মিয়ার বাড়ি থেকে আলমনগর পর্যন্ত সরকারের এস এ খতিয়ানে ১৩৪১ দাগের খাস খতিয়ানের দীর্ঘ খালটি খনন ও উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ রবিবার (৭/০৬) ভরাট হওয়া খালের  পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সরকারি এই খালটি ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে  হচ্ছে এলাকাবাসী। পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে পুরো এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়।দীর্ঘ এ খালটির  কিছু অংশ ময়লা আবর্জনায় ভরাট ও আর কিছু  অংশ প্রভাবশালী ব্যক্তিরা ভরাট করে দখলে নিয়ে যায়। ফলে কোন প্রাকৃতিক দুর্যোগে কোথায় আগুন লাগলে নিভানোর পানি নেই, বর্ষাকালে অধিকাংশ এলাকা পানিতে ডুবে যাওযায় জনদুর্ভোগ চরমে উঠে। বক্তারা মানববন্ধনে আরো নানাহ দুর্ভোগের চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ এই খালটি খনন ও উদ্ধারের আশু প্রদ্ক্ষেপ গ্রহনের দাবী জানান।মানববন্ধন শেষে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: খায়ের মিয়া,মোঃ আব্দুল্লাহ মতিন, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ মনির মোল্লা, মোহাম্মদ আসলাম মিয়া, মোঃ হানিফ মিয়া, বাসির মিয়া প্রমূখ। এ ব্যাপারে স্থানীয় সাংসদ এ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর আওতায় এই খালসহ পৌর সদরের সবগুলো গুরুত্বপূর্ণ খাল উদ্ধারের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নবীনগরে সরকারি খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন।

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌরসভা সদর পশ্চিম পাড়া দানা মিয়ার বাড়ি থেকে আলমনগর পর্যন্ত সরকারের এস এ খতিয়ানে ১৩৪১ দাগের খাস খতিয়ানের দীর্ঘ খালটি খনন ও উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ রবিবার (৭/০৬) ভরাট হওয়া খালের  পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সরকারি এই খালটি ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে  হচ্ছে এলাকাবাসী। পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে পুরো এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়।দীর্ঘ এ খালটির  কিছু অংশ ময়লা আবর্জনায় ভরাট ও আর কিছু  অংশ প্রভাবশালী ব্যক্তিরা ভরাট করে দখলে নিয়ে যায়। ফলে কোন প্রাকৃতিক দুর্যোগে কোথায় আগুন লাগলে নিভানোর পানি নেই, বর্ষাকালে অধিকাংশ এলাকা পানিতে ডুবে যাওযায় জনদুর্ভোগ চরমে উঠে। বক্তারা মানববন্ধনে আরো নানাহ দুর্ভোগের চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ এই খালটি খনন ও উদ্ধারের আশু প্রদ্ক্ষেপ গ্রহনের দাবী জানান।মানববন্ধন শেষে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: খায়ের মিয়া,মোঃ আব্দুল্লাহ মতিন, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ মনির মোল্লা, মোহাম্মদ আসলাম মিয়া, মোঃ হানিফ মিয়া, বাসির মিয়া প্রমূখ। এ ব্যাপারে স্থানীয় সাংসদ এ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর আওতায় এই খালসহ পৌর সদরের সবগুলো গুরুত্বপূর্ণ খাল উদ্ধারের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি