প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ।

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর ভোগদখলীয় বসতভিটার জমি গায়ের জোরে দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। পূর্বের ঘটনার জেরে আদালতে মামলা দায়েরর পরও বৃহস্পতিবার ( ৪ জুন ২০২৬)  বিবাদী পক্ষ প্রকাশ্য দিবালোকে এই আইন অমান্য করে রাস্তা নির্মাণের তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার নথি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের মোসাঃ সাহানুর বেগম (৪৮), স্বামী- মোঃ বেল্লাল হোসেন মিস্ত্রী, বাদী হয়ে গত ২০ মে ২০২৬ তারিখে পটুয়াখালীর মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি সিআর মামলা দায়ের করেন (মামলা নং- ২৮৮/২০২৬)। মামলায় স্থানীয় মোঃ কালাম হোসেন ব্যাপারী (৫০), মোঃ মুজিবুর রহমান (৪৫), মোঃ রুবেল (৪০) সহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-২০ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী সাহানুর বেগম জানান, আসামিদের সাথে তাদের দীর্ঘ দিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর আগে আসামিরা অবৈধভাবে জমি দাবি করলে পটুয়াখালী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা (এমপি ১০৪/২০২৫) করা হয়। উক্ত মামলার তদন্ত রিপোর্টে সাহানুর বেগমের পক্ষে জমির মালিকানার সত্যতা প্রমাণিত হয়। কিন্তু আদালতের রায় ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২০ মে ২০২৬ তারিখেও আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাহানুর বেগমের বসতঘরের সামনের জমিতে অনাধিকার প্রবেশ করে বড় ধরনের ক্ষয়ক্ষতির চেষ্টা চালায়।

তারই ধারাবাহিকতায় আজ ৪ জুন ২০২৬ ইংরেজি তারিখে বিবাদী পক্ষ সম্পূর্ণ গায়ের জোরে এবং আইন-কানুন তোয়াক্কা না করে সাহানুর বেগমের ভোগদখলীয় নালিশী জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করেছে। বাধা দিতে গেলে বাদী পক্ষকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এই নারী তার শেষ সম্বল বসতভিটার জমি রক্ষা এবং নিজেদের জানমালের নিরাপত্তার জন্য বাউফল থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ ও আকুল আবেদন জানিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ।

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি