প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়ালেন বিএনপি।

ছবি- প্রতিবন্ধী তিন ভাই ও সহায়তা সামগ্রী প্রদান।

​পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। তাদের এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

​বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাউফল উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

​সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি সয়াবিন তেল, ৩টি লুঙ্গি, ৩টি গেঞ্জি, ৩টি গামছা, ২ কেজি মুড়ি, ৮ কার্টন বিস্কুট, ৩ প্যাকেট চানাচুর এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী। সহায়তা গ্রহণ করেন মৃত রতন দাসের তিন প্রতিবন্ধী ছেলে—নিদু দাস, সাধন দাস ও রিপন দাসের বড় ভাই সুজন দাস।

​স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছিল ওই তিন ভাইয়ের। তাদের জীবনসংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়।

​এ বিষয়ে স্থানীয় তরুণ অমিত দাস জানান, “তিন ভাইকে বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করতে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। এরপরই আমি সহযোগিতার আবেদন জানাই। উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সমাজের সচেতন মানুষের সহায়তায় বিষয়টি সবার নজরে আসে।”

​তিনি আরও বলেন, “আজ উপজেলা বিএনপির পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই তিন ভাইয়ের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের জন্য সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা প্রয়োজন।”

বাউফল উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন, "তিন ভাইয়ের কথা জানতে পেরে আমর এখানে এসেছি এবং তাদের জন্য ১ মাসের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাউফলে যে কোন অসহায় মানুষের পাশে বাউফল উপজেলা বিএনপি সবসময় থাকবে।"

​উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়ালেন বিএনপি।

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি