প্রাইম টিভি
আপডেট : বুধবার, ০৩ জুন ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আয়াত (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের গাজীর গাছখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়াত গাজীর গাছখোলা গ্রামের প্রবাসী ওয়াসিম নিলয়ের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াসিম নিলয় বর্তমানে ইউরোপে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে অভিভাবকের সঙ্গে রাস্তার পাশে অবস্থান করছিল ছোট্ট আয়াত। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে প্রবাসে থাকা বাবা ওয়াসিম নিলয় মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে বেপরোয়া গতিতে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, জনবহুল গ্রামীণ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধি না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আয়াত (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের গাজীর গাছখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়াত গাজীর গাছখোলা গ্রামের প্রবাসী ওয়াসিম নিলয়ের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াসিম নিলয় বর্তমানে ইউরোপে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে অভিভাবকের সঙ্গে রাস্তার পাশে অবস্থান করছিল ছোট্ট আয়াত। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে প্রবাসে থাকা বাবা ওয়াসিম নিলয় মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে বেপরোয়া গতিতে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, জনবহুল গ্রামীণ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধি না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি