প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

না.গঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার প্রতিবেদন ১ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ

তানভীর মুহাম্মদ ত্বকী

না.গঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার প্রতিবেদন ১ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘ ১৩ বছর তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আদালতে জমা পড়েনি মামলার তদন্ত প্রতিবেদন। এই দীর্ঘ বিলম্বের পর, আগামী ১ জুলাইয়ের মধ্যে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্বকীর বাবা রফিউর রাব্বি ক্ষোভ প্রকাশ করে জানান, তদন্তকারী সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১০৪ বার সময় নিয়েছে।

গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার আরও ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছিলেন, যা আদালত মঞ্জুর করেন। সে সময় তদন্তকারী কর্মকর্তা জানিয়েছিলেন, প্রতিবেদন তৈরিতে এখন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির প্রয়োজন।

পূর্ববর্তী ধার্য তারিখে তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করার কথা থাকলেও আজ তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন বা আবেদন জমা দেননি। ফলে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ধার্য তারিখে (১ জুলাই) প্রতিবেদন দাখিলের চূড়ান্ত নির্দেশ দেন।

আজকের শুনানির সময় মামলার ৯ জন আসামির মধ্যে ৭ জন আদালতে হাজিরা দেন। হাজিরা দেওয়া আসামিরা হলেন ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ্ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ এবং রিফাত হোসেন।

পলাতক আসামিরা হলেন সুলতান শওকত এবং সালেহ রহমান সীমান্ত।

বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, “তদন্তকারী কর্মকর্তা অগ্রগতির বিষয়ে কোনো প্রতিবেদন বা আবেদন না দেওয়ায় আমরা দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের আবেদন জানিয়েছিলাম। আদালত তা আমলে নিয়ে আগামী ১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন।”

এদিকে ত্বকীর বাবা রফিউর রাব্বি হতাশা ব্যক্ত করে প্রশ্ন তোলেন, “হত্যাকাণ্ডের ১৩ বছর পার হয়ে গেল। এখন বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির প্রয়োজন। এই অনুমতির জন্যও কি মাসের পর মাস সময় চলে যাবে?”

প্রসঙ্গত: ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে বেরিয়ে স্থানীয় একটি পাঠাগারের সামনে থেকে অপহরণ হয় ১৭ বছর বয়সী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। যেখানে দেখা যায় ত্বকী পদার্থবিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে সারা পৃথিবীতে সর্বোচ্চ ২৯৭ পেয়েছিলেন।

তবে, অসাধারণ এই ফলাফল জানতে পারেনি ত্বকী। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে অনন্য মেধাবী এই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

না.গঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার প্রতিবেদন ১ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি