লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

গরুর লাথি-গুঁতা খেয়ে ও মাংস কোপাতে গিয়ে আহত ৮০

ফাইল ছবি

রাজধানীতে ঈদুল আজহার দিনে কুরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন তারা।

বিষয় : ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গরুর লাথি-গুঁতা খেয়ে ও মাংস কোপাতে গিয়ে আহত ৮০

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

রাজধানীতে ঈদুল আজহার দিনে কুরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন তারা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি