লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

“ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই কার্ড কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি দেশের প্রতিটি পরিবারের জন্য।”

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৪ মে) গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬ এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে।”

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “এই কার্যক্রমে কোনো ধরনের ভুল বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। আমরা শুরু থেকেই বলেছি—ফ্যামিলি কার্ড কার্যক্রম হতে হবে ‘জিরো এরর’। কেউ যেন বাদ না পড়ে, সেজন্য শতভাগ নির্ভুলতার সঙ্গে কাজ করতে হবে।”

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সরকার প্রদত্ত ভাতা সন্তানদের লেখাপড়া ও ছোটখাটো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে ব্যবহারের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। যারা পিছিয়ে আছে, তাদের মূলধারায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য।”

নারী ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের মায়েরাই সন্তানের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে কল্যাণকর চিন্তা করেন। তাই পরিবার ও সমাজকে এগিয়ে নিতে নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নেপোলিয়ন বোনাপার্টের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, “‘Good Mother, Good Nation’—একজন ভালো মা একটি ভালো রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

বক্তব্যে তিনি সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সন্তানদের দিকে যথেষ্ট নজর দিতে পারছি না। অথচ তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

তিনি আরও বলেন, “আপনি যদি আজ সন্তানকে সময় না দেন, ভবিষ্যতে তাঁর কাছ থেকে সময় পাওয়ার প্রত্যাশা করাও ঠিক হবে না। অর্থ দিয়ে হয়তো সাময়িক তৃপ্তি পাওয়া যায়, কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন আসে মূল্যবোধ ও মানবিকতা থেকে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক,

সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান,হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং এ কার্যক্রমে নিয়োজিত সমাজকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি