মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃদলীয় পরিচয়ে অপকর্ম করলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার প্রার্থী বাছাইয়ে ত্যাগীরা বঞ্চিত হবে না।""'দল সবার মতামত নিয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করবে।"""শনিবার (২২ আগস্ট) বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।""""পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা অন্য দলের মতো না, আমরা ব্যতিক্রম।"""কারণ আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হলেন এমন যে, ভোট যারা দেয়নি তাদের সঙ্গে আগে কোলাকুলি করেছেন।""তিনি বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের পরিচয় তারা মাদক কারবারি ও চাঁদাবাজ।"'প্রতিমন্ত্রী আরো বলেন, বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে।""এটা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। এসব অবৈধ ব্যাপারে কেউ তদবির নিয়ে আসবেন না। বিষ প্রয়োগ, বাঘ-হরিণ শিকার প্রশ্রয় দেব না। সুতরাং দুর্বৃত্তায়ন যারা করছেন তারা সতর্ক ও ভালো হয়ে যান। দলের পরিচয়ে এসব অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না।"""মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, মৃধা ফারুকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ প্রমুখ।