প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

রামপাল মহিলা কলেজে শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে আইসিটি ল‍্যাবের উদ্বোধন।

মান্দায় সড়ক এইচবিবিকরণে অনিয়মের অভিযোগ

ফুলবাড়ী গেটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: মেসার্স আন্নাফি ব্রাদার্সের হয়ে মাঠে যুবনেতা বাপ্পী

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মাত্র ১৫০ ফুট রাস্তার কাজ করে ৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ

মান্দায় সড়ক এইচবিবিকরণে অনিয়মের অভিযোগ

মান্দায় সড়ক এইচবিবিকরণে অনিয়মের অভিযোগ

আরিফ হোসেন : মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সড়ক এইচবিবিকরণ (ইটের হেরিংবোন বন্ড) কাজে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। নামমাত্র ৮ হাজার ইটের কাজ ৫ লাখ টাকা পুরো তুলে নিয়েছে 'অন্বেষা এন্টারপ্রাইজ' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির ৪র্থ পর্যায়ভুক্ত প্রকল্পের আওতায় জটিল দরপত্র প্রক্রিয়া এড়াতে ও দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে ‘রিকুয়েস্ট ফর কোটেশন’ (RFQ) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কাজে স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা থাকলেও তা বাস্তবে ঘটেছে উল্টো।

সরেজমিনে দেখা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা ওয়াব্দা বাঁধ থেকে সৎ সঙ্গ মন্দির পর্যন্ত সড়ক নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পুরো রাস্তায় কাজ করার কথা থাকলেও বাস্তবে মাত্র ১৫০ ফুটের মতো সড়ক নির্মাণ করেই তুলে নেওয়া হয়েছে পুরো বিল।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই হরিলুট হয়েছে। প্রকল্পটিতে সর্বোচ্চ ৮ হাজার ইট ও এক গাড়ি বালু ব্যবহার করা হয়েছে, যার আনুমানিক খরচ ১ লাখ ৫০ হাজার টাকার বেশি নয়। বাঁকি টাকা কাজ না করেই পকেটস্থ করা হয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী রাস্তার দু’পাশে মাটি ভরাট করার কথা থাকলেও সেটি করেননি। যার কারণে সামান্য বৃষ্টিতেই নবনির্মিত সড়কটি ভেঙে যাচ্ছে। ফলে সরকারের উন্নয়ন ফিকে হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুল কাদের জানান, কাজে অনিয়মের বিষয়টি জানা ছিল না। তথ্য পাওয়ার পর তদন্ত টিম পাঠানো হয়েছে; সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মান্দায় সড়ক এইচবিবিকরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি