শেখ শাহীন, খুলনা প্রতিনিধি:
খুলনার ফুলবাড়ী গেট মিরেরডাঙ্গা রিজিয়া সুলতানার বালির মাঠে উৎসবমুখর পরিবেশে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেসার্স আন্নাফি ব্রাদার্সের হয়ে মাঠ মাতান দলের অধিনায়ক ও যুবনেতা মোঃ মেহেদী হাসান বাপ্পী।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা দেখার জন্য মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতা ও আনন্দঘন আবহে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াররা নিজেদের দারুণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
মেসার্স আন্নাফি ব্রাদার্স দলের নেতৃত্ব দিয়ে যুবনেতা মোঃ মেহেদী হাসান বাপ্পী দলকে সামনে থেকে পরিচালিত করেন। তাঁর নেতৃত্বে মাঠের লড়াইয়ে নেমে দলটি উদ্বোধনী ম্যাচেই টুর্নামেন্টে নিজেদের জোরালো অবস্থানের জানান দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা এবং বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের নিয়মিত আয়োজন যুবসমাজকে ক্রীড়ামুখী করার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
টুর্নামেন্ট আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে উৎসাহিত করা এবং যুবসমাজকে মাঠমুখী করাই এই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন