জাতীয় দৈনিক ‘সকালের সময়’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোঃ নুর হাকিম-এর জন্মদিন উপলক্ষে পত্রিকার সকল কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধি এবং নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।বিগত বছরগুলোতে তার বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও দূরদর্শিতায় ‘সকালের সময়’ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। দেশের সংবাদপত্র শিল্পে তার অবদান ও পেশাদারিত্ব সর্বজনবিদিত।সম্পাদকের জন্মদিন উপলক্ষে ‘সকালের সময়’ পরিবার এবং স্বজনদের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পত্রিকাটির প্রধান কার্যালয়সহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুষ্পস্তবকের মাধ্যমে তাদের প্রিয় সম্পাদককে জন্মদিনের শুভকামনা জানান।এ উপলক্ষে সম্পাদক মোঃ নুর হাকিম তার সহকর্মী, আত্মীয়-স্বজন ও পাঠকের ভালোবাসায় শুভাশীস প্রকাশ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।