জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি। পরে তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি।স্মৃতিসৌধের কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।PrimeTv/RIR