প্রাইম টিভি

রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাংবিধানিক ভূমিকা এবং তার সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলা করা যায় না।রোববার (২৬ জুলাই) দুপুরের দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান রাজনৈতিক সরকারের গত প্রায় পাঁচ থেকে ছয় মাস—পুরো সময়ই তিনি প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এই সময়ে আমরা তার সহযোগিতা পেয়েছি।”বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম যেমন এনসিপি (জাতীয় নাগরিক কমিটি বা সমমনা দল) কর্তৃক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিকভাবে মানুষের কথা বলা ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে এবং সেটা আছে। তারা অভিযোগ উত্থাপন করতে পারেন, তবে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।”সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুরক্ষা আগামী ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তার নিরাপত্তা নিশ্চিত করবে।সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির টেলিফোনে যোগাযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কথা বলার জন্য কি সত্যিই লন্ডন যেতে হয়? এই ইন্টারনেটের যুগে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই যোগাযোগ করা সম্ভব। তাই লন্ডনে গিয়ে কথা বলতে হবে, এমন দাবি আমার কাছে একেবারেই অলীক মনে হয়।”দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুবাই সরকার তার বিষয়ে যে সমস্ত কাগজপত্র চেয়েছে, তার সবগুলোই পাঠানো হয়েছে।primetv/rir

রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী