প্রাইম টিভি

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বলেন, আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট। তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট হব। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই ঐতিহাসিক রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন রামিসার বাবা। তিনি বলেন, আল্লাহ পাকের অশেষ রহমত এবং প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাক্সিক্ষত রায় পেয়েছি। প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাক্সক্ষা মিটবে। আমার মেয়ে হত্যার যে রায় আজ আদালত দিয়েছেন সেই রায় আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। ইনশা আল্লাহ আমি শতভাগ আশাবাদী যে, এই রায় দ্রুত কার্যকর হবে। বিচারপতি, পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ দেশের সব মানুষ যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময়ে পাশে ছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। রায় ঘোষণার পর আদালত চত্বরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে ‘ভি’ (জয়) চিহ্ন প্রদর্শন করেন রামিসার বাবা। তিনি বলেন, আমি চাই প্রত্যেকটি রামিসা হত্যার বিচার হোক। এই ধরনের নৃশংসতা যেন আর না হয়।

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই